ঈদের আগে রেমিট্যান্সে জোয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময়ে ১৭৯ কোটি ৬০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন তারা।

Manual5 Ad Code

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মে মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬৯ কোটি ডলার। আর এপ্রিলে পাঠিয়েছেন ১৬৮ কোটি ডলার। অর্থাৎ, গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জুনেই।

Manual5 Ad Code

এর আগে গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৬ লাখ ডলার। সেই তুলনায় চলতি জুন মাসের এক সপ্তাহ বাকি থাকতেই ১০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

সাধারণত ঈদের আগে বিপুল পরিমাণ প্রবাসী আয় দেশে আসে। এ সময় প্রবাসীরা পরিবারের সদস্যদের ঈদের বাড়তি খরচ জোগাতে বেশি পরিমাণ ডলার দেশে পাঠান। তবে এর আগে পবিত্র ঈদুল ফিতরের মাস এপ্রিলেও প্রবাসী আয় খুব বেশি আসেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code