ভোটার উপস্থিতি কম থাকার কারণ জানালেন সিইসি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ না থাকায় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে। রোববার (৯ জুন) ইসি সচিবালয়ে ভোট পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। ইসির কাজ শান্তিপূর্ণ ভোট আয়োজন করা। সার্বিক বিশ্লেষণে নির্বাচন ভালো হয়েছে। ভোটার উপস্থিতি ৬০ থেকে ৭০ শতাংশ হলে বেশি সন্তুষ্ট হতো। এর আগে, ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ১৯টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ রোববার (৯ জুন) অনুষ্ঠিত হয়েছে। এখন গণনা চলছে। এই ১৯টি উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে।

Manual5 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code