এবার হজে সবচেয়ে বেশি মানুষ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে এবার হজ করবেন ২৫ লাখের বেশি মানুষ। সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এই বছরই সবচেয়ে বেশি মানুষ হজ করবেন। সৌদি আরবের হজ ও উমরাহসংক্রান্ত মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, এবার রেকর্ড সংখ্যক মানুষ হজ পালন করবেন।

করোনাকালে সীমিতভাবে হজ হয়েছিল। ২০২০ ও ২০২১ সালে বাইরের দেশ থেকে কাউকে হজ করার অনুমতি দেওয়া হয়নি। ২০২২ সালে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়। ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হয়। এবার হজ হচ্ছে একেবারে স্বাভাবিক সময়ের মতো। বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালন করতে গেছেন।

Manual2 Ad Code

রোববার (২৫ জুন) কাবাঘর তাওয়াফের পর হাজিরা মিনায় পৌঁছেছেন। সোমবার (২৬ জুন) সারাদিন এবং রাতে মিনাতেই ইবাদত-বন্দেগির মধ্যে দিয়ে কাটাবেন হাজিরা। আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা জিকির এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন।

Manual3 Ad Code

হজের মূল আনুষ্ঠানিকতার জন্য মঙ্গলবার (২৭ জুন) সকালে হাজিরা জড়ো হবেন প্রায় ৬ কিলোমিটার দূরে বিদায় হজের স্মৃতিবিজড়িত আরাফাতের ময়দানে। সেলাইছাড়া সাদা এক কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code