খালেক কানাডায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

কানাডা অফিস: দুর্নীতির মাধ্যমে ১০০ কোটি টাকা হাতিয়ে কানাডায় পালিয়ে যাওয়া প্রশাসনিক কর্মকর্তা আব্দুল খালেককে স্থায়ী বহিষ্কার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। তবে রহস্যজনক কারণে বিষয়টি এতদিন গোপন ছিল।

আব্দুল খালেক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার বাড়ি কক্সবাজারের দক্ষিণ বাহারছড়ায়। শ্যালককে (স্ত্রীর ভাই) দেখতে দুই মাসের ছুটিতে গত বছরের ১২ নভেম্বর কানাডা গিয়েছিলেন আব্দুল খালেক।

Manual5 Ad Code

অভিযোগ রয়েছে, ১৫ বছরের চাকরিজীবনে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অন্তত ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এর আগে তার টেবিলের ড্রয়ার থেকে সরকারি ৭ হাজার ৮৩০টি পে-অর্ডার উদ্ধার হয়, যেগুলো তিনি আত্মসাতের উদ্দেশ্যে রেখেছিলেন। এসব পে অর্ডারের দাম ১৫ লাখ ৬৬ হাজার টাকা। পরে পে-অর্ডার উদ্ধারের ঘটনায় একটি বিভাগীয় মামলা করে বেবিচক কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code