ইসরায়েলের কঠোর সমালোচনা করল যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: পশ্চিম তীরের এক ফাঁড়িতে ইহুদিদের স্থায়ী বসতি গড়ার সুযোগ দেওয়ায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

Manual4 Ad Code

হোমেস নামের ঐ ফাঁড়িতে এমন সিদ্ধান্ত না নিতে অতীতে ইসরায়েলকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।

রোববার ‘দ্য টাইমস অফ ইসরায়েল’ পত্রিকা জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান বৃহস্পতিবার এক আদেশে সই করেন। এতে ইসরায়েলিদের হোমেস ফাঁড়িতে প্রবেশের অনুমতি দেয়া হয়। এবং এর মাধ্যমে সেখানে আনুষ্ঠানিকভাবে বসতি নির্মাণের সুযোগ দেওয়া হলো বলে জানিয়েছে পত্রিকাটি।

Manual7 Ad Code

ফিলিস্তিনের সঙ্গে উত্তেজনা বাড়ায় এমন সিদ্ধান্ত না নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে বারবার অনুরোধ করেছে। বিশেষ করে হোমেস ফাঁড়িতে কিছু না করতে সতর্ক করে দেয়া হয়েছিল।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code