মার্কিন সংস্থার সহায়তায় ভারতে তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: এখন থেকে ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন। মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিকের (জিই) সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছে হিন্দুস্থান এরোনটিকস লিমিটেড (হ্যাল)। এতদিন যুদ্ধবিমান ক্রয়ে কয়েকটি দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো ভারতকে। তবে এখন থেকে ভারত নিজেও এই ধরনের ইঞ্জিন তৈরি করবে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার সংস্থার ‘এরোস্পেস’ বিভাগের সঙ্গে হ্যালের চুক্তি সই হয়। এই চুক্তি অনুযায়ী দুই সংস্থা যৌথভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে। এক বিবৃতিতে এ তথ্য জানায় জিই।

Manual3 Ad Code

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার জিইর চেয়ারম্যান এইচ লরেন্স কাল্পের সঙ্গে বৈঠক করেন মোদি।এর কিছুক্ষণ পরই এই চুক্তির কথা প্রকাশ্যে আনে সংস্থাটি।

প্রধানমন্ত্রীর সচিবালয়ের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনাক্রমে জেনারেল ইলেকট্রিক সংস্থা ভারতের সঙ্গে যৌথভাবে প্রযুক্তিগত কাজ করতে সম্মত হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code