পম্পেওর অভিযোগ, সাইবার হামলার পেছনে রাশিয়া

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক সাইবার হামলার নেপথ্যে রয়েছে রাশিয়া। আমরা একেবারে স্পষ্ট করে বলতে পারি এসব কর্মকাণ্ডে রাশিয়া জড়িত। পম্পেও বলেছেন, তিনি বিশ্বাস করেন, কয়েক মাস সময় ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও বেসরকারি কোম্পানিতে অনুপ্রবেশ করেছে রাশিয়া।তৃতীয়পক্ষের একটি সফটওয়্যার মার্কিন সরকারের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ার পর বৃহস্পতিবার মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানায়, দেশটির সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার হামলার প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code