মার্কিন শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, ট্রাম্পের শুল্ক হুমকি উপেক্ষা বিনিয়োগকারীদের

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : মার্কিন শেয়ারবাজার সপ্তাহের হতাশাজনক সূচনা পেছনে ফেলে সোমবার ঊর্ধ্বমুখী হয়ে দিন শেষ করেছে, যেখানে বিনিয়োগকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক হুমকি থেকে সৃষ্ট নতুন বাণিজ্য অনিশ্চয়তাকে উপেক্ষা করেছেন। শুক্রবার  ট্রাম্প স্টিলের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার হুমকি দিলে আর্থিক বাজারে নতুন আতঙ্ক সৃষ্টি করেন। তবে, সোমবার বাজারের মনোভাব উজ্জ্বল হয় এবং ওয়াল স্ট্রিটের তিনটি প্রধান সূচকই ঊর্ধ্বমুখী হয়ে দিন শেষ করে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানায়।

Manual2 Ad Code

সোমবার ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ বেড়ে ০.১ শতাংশে দাঁড়ায় ৪২,৩০৫.৪৮ পয়েন্টে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫,৯৩৫.৯৪ পয়েন্টে। নাসডাক কম্পোজিট সূচক ০.৭ শতাংশ বেড়ে পৌঁছে ১৯,২৪২.৬১ পয়েন্টে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সম্ভাব্য মুনাফা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন। এডওয়ার্ড জোন্সের বাজার বিশ্লেষক অ্যাঞ্জেলো কুরকাফাস এএফপিকে বলেন, আমি মনে করি আমরা এনভিদিয়া আয়ের কারণে বাজারের ইতিবাচক প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, “আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে দূরে সরে যাচ্ছি। হোয়াইট হাউসের ক্রমাগত শুল্ক হুমকির প্রতি আর্থিক বাজারগুলি “একটু অসংবেদনশীল” হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আয়ের জন্য একটি শক্তিশালী চালিকাশক্তি  হয়ে উঠছে। তবে বাজারের সামগ্রিক ঊর্ধ্বগতি সত্ত্বেও স্টিল শুল্কের হুমকির কারণে অটোমোবাইল খাতের শেয়ার দর পড়ে যায়। ফোর্ড ও জেনারেল মোটরস উভয় কোম্পানির শেয়ার সোমবার ৩.৯ শতাংশ হারে কমে যায়।

Manual4 Ad Code

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code