বাইডেনের ঘোষণা : ১০০ দিনে ১০ কোটি ভ্যাকসিন প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন।  দিলওয়ারে এক সংবাদ সম্মেলনে যোগ দেন বাইডেন। সেখানে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। জানান, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাকেই পছন্দ নতুন প্রেসিডেন্টের। আর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান হিসেবে রোচেল ওয়ালেনস্কির নাম ঘোষণা করেন। বাইডেন বলেন, আমার প্রথম ১০০ দিনে কোভিড-১৯ ভাইরাস চলে যাবে না। আমি সেই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারবো না। খুব দ্রুততম সময়ে যেমন এই পরিস্থিতি তৈরি হয়নি, দ্রুততার সঙ্গে আমরা এখান থেকে বের হতেও পারব না।

Manual8 Ad Code

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় প্রায় শুরু থেকেই শীর্ষস্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এরইমধ্যে সেখানে দেড় কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষের।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code