গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সভা ও নির্বাচন অনুষ্ঠিত।

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual7 Ad Code

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম : গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রবিবার ৯ আগস্ট ২০২৬ পুর্ব লন্ডনের এনজাইন ইয়োথ ক্লাবের হলরুমে। প্রায় দুই শতাধিক ট্রাস্টিবৃন্দের উপস্থিতিতে তিনপর্বে অনুষ্ঠিত সভার আলোচনার প্রথম পর্বে সভাপতিত্ব করেন ট্রাস্টের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু, এ কে এম আব্দুল্লাহর সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভা পরিচালনা করেন চিফ কো-অর্ডিনেটর আব্দুল বাছির।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি মাওলানা মোহাম্মদ শওকত আলী এবং সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি মোঃ মোস্তফা মিয়া।
সভামঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি আলতাফ হোসেন বাইছ, নাজমুল ইসলাম নুরু, মোঃ মকলু মিয়া, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমান আঙ্গুরমিয়া, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশের ডাইরেক্টর মোঃ হারুন মিয়া, ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল।

Manual6 Ad Code

সভায় আরো বক্তব্য রাখেন এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মিছবাহ জামাল, ফজলুল হক, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি আব্দুল লতিফ নিজাম, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি ফেরদৌস আলম, সৈয়দ নজরুল ইসলাম, শাহজাহান চৌধুরী, হেল্পিং হ‍্যান্ডসের ট্রেজারার মিকাইল আহমদ চৌধুরী, মুহিবুল হক, এডুকেশন ট্রাস্টের সাবেক সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাবেক ট্রেজারার জবরুল ইসলাম লনি, সাবেক ট্রেজারার জয়নাল আবেদীন জয়নুল, সাবেক মেম্বারশীপ সম্পাদক নুনু মোহাম্মদ শেখ, সাবেক সহ সাধারণ সম্পাদক শাহআলম কাসেম, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সহসভাপতি দেলওয়ার আহমদ শাহান, এনটিভি ইউরোপের সিনিয়র রিপোর্টার কয়েছ আহমদ রোহেল, ট্রাস্টি আবুল কাহের তারেক ও মুকিতুর রহমান।

আলোচনায় অংশ নিয়ে সম্মানিত ট্রাস্টিবৃন্দ বলেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট বৃহৎ একটি সংগঠন এবং বাংলাদেশে গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে যাচ্ছে দীর্ঘ তিন দশক থেকে এবং বৃটেনে নতুন প্রজন্মকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিকড়ের সাথে সম্পৃক্ত রাখতে যে প্রয়াস চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আগামী দিনগুলোতে ট্রাস্টের কার্যক্রম আরো গতিশীল ও সমৃদ্ধ হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।আলোচনা পর্ব শেষে দ্বিতীয় পর্বে অনুষ্টিত হয় দ্বি-বার্ষিক সাধারণ সভা।দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কো অর্ডিনেটর কমিটির সদস্য আলতাফ হোসেন বাইছ এবং সভা পরিচালনা করেন কো অর্ডিনেটর কমিটির চিফ কো অর্ডিনেটর আব্দুল বাছির।

Manual4 Ad Code

দ্বি-বার্ষিক সম্মেলনের সভামঞ্চে উপস্থিত ছিলেন কো অর্ডিনেটর কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে মোঃ মকলু মিয়া, মোঃ ফজলুল হক ফজলু, আফছর হোসেন এনাম, মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, একেএম আব্দুল্লাহ, জবরুল ইসলাম লনি, মোঃ ইকবাল হোসেন, জয়নাল আবেদীন জয়নুল, সোহেল আহমদ বদরুল ও মোঃ শাহআলম কাসেম।দ্বি-বার্ষিক সম্মেলনে সম্মানিত ট্রাস্টিবৃন্দ বিভিন্ন প্রশ্ন উত্থাপন এবং আলোচনায় অংশগ্রহণ করেন তম্মধ্য উল্লেখযোগ্য যে প্রস্তাবগুলো গৃহীত হয় ১/ ট্রাস্টের সংবিধান আমুল সংস্কার করার জন্য একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রস্তাব ২/ ট্রাস্টকে চ‍্যারিটি কমিশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব ৩/ ট্রাস্টের সম্পদ যুক্তরাজ্যে বিনিয়োগের প্রস্তাব ৪/ ট্রাস্টের বাংলাদেশে ব‍্যাংক একাউন্ট সচল করার জন‍্য সকল প্রকার ব‍্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয় ৫/ কো অর্ডিনেটর কমিটির সকল কার্যক্রম অনুমোদন করা হয়।

পাশকৃত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন‍্য নবনির্বাচিত (২০২৬-২০২৮) আফছর-বাছির-গনি কমিটির কাছে সুপারিশ করা হয়।দ্বি-বার্ষিক সম্মেলনের আলোচনায় অংশগ্রহন করেন সম্মানিত ট্রাস্টি নাজমুল ইসলাম নুরু,শহিদুর রহমান, বেলাল হোসেন, রোমান আহমদ চৌধুরী, শাহজাহান চৌধুরী, নজরুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ সামছুল হক, মুহিবুল হক, মোঃ ছাদেক আহমদ, মারুফ আহমদ, লুৎফর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

২০২৬-২০২৮ কার্য মেয়াদের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারপারসন আফছর হোসেন এনাম, জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির ও ট্রেজারার আব্দুল গনি বলেন আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ট্রাস্টের সকল সম্মানিত সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি, আমাদের প্রতি আস্থা রেখে সংগঠনের কার্যভার প্রদান করার জন্য আমরা নতুন কার্যকরী কমিটি আপনাদের সকলের সহযোগিতায় ট্রাস্টের কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code