ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৭৮ জন, যা একদিনে সর্বোচ্চ। এ সময়ের মধ্যে পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬১ জনের।

Manual6 Ad Code

মঙ্গলবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪২৯ জন ঢাকার। ২৪৯ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৬৬৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১০০ জন। বাকি ৫৬৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code