সংলাপ: খেলা হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: দুই বাংলার সবচেয়ে ভাইরাল রাজনৈতিক মঞ্চের স্লোগান ‘খেলা হবে’। এবার সেটি উঠে এলো বলিউডে, তাও আবার আলিয়া ভাটের কণ্ঠে!

Manual3 Ad Code

২৫ বছর পর ফের সম্পর্কের গল্প দেখাবেন করণ জোহর। প্রকাশ্যে এলো ‘রকি ও রানি কি প্রেম কাহানি’র ট্রেলার। তিন মিনিটের ট্রেলারে করণ চমকে দিলেন পারিবারিক সম্পর্কের নানা বাঁক ছুঁয়ে। যাতে বাঙালি চরিত্রে আলিয়া আর রণবীর রয়েছেন পাঞ্জাবির ভূমিকায়।

Manual7 Ad Code

পরিবার নিয়ে গল্প ভালোই বলেন করণ। এই ছবিতেও দুই পরিবারের মধ্যে ভাব করাতেই জেরবার রকি আর রানি। দুই পরিবারের ভাবনা একেবারেই আলাদা। সেখান থেকে দাঁড়িয়েই নিজেদের বিয়ের জন্য রাজি করাতে কী না কি করতে হয় তাদের। টুইস্ট দিয়েছেন করণ। আলিয়া যে বাঙালি সেটি তার সাজগোজ অথবা হিন্দির মাধ্যমে প্রকাশ না পেলেও ট্রেলার এনেছেন বাংলার বেশ কিছু বিষয়কে।
প্রথম, ট্রেলারে শোনা গেলো পশ্চিম বাংলার নাম। দ্বিতীয়, আলিয়া বলছেন ‘খেলা হবে…’। যথারীতি, এ কথা শুনে বেশ অবাক হচ্ছেন বাঙালিরা। এদিকে, আলিয়ার বাবা-মায়ের চরিত্রে রয়েছেন চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। ট্রেলারে রবিঠাকুরকেও বাদ দিলেন না করণ। এমনকি বাঁধাধরাভাবেই নজরে এলো দুর্গাপূজাও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code