

ডেস্ক রিপোর্ট:ইলন মাস্কের টুইটার-কে টেক্কা দিতে মাইক্রোব্লগিং সাইট আনছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা-র সিইও মার্ক জাকারবার্গ। অ্যাপল অ্যাপ স্টোরে বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে থ্রেডস নামের অ্যাপটি। এটি লিঙ্ক করা থাকবে ইনস্টাগ্রামের সঙ্গে।
ধারণা করা হচ্ছে, মেটার থ্রেডস অ্যাপ বিনামূল্যের পরিষেবা হবে। ব্যবহারকারী কতগুলো পোস্ট দেখতে পারবেন, থাকবে না তার কোনও সীমাবদ্ধতা। যেখানে টুইটারে এ ধরনের সীমাবদ্ধতা যুক্ত করে ব্যবহাকারীদের ক্ষুব্ধ করেছেন ইলন মাস্ক।
থ্রেডস নিয়ে এক টুইটে মাস্ক লেখেন, ‘ধন্যবাদ, তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করেছে। এই পদক্ষেপটি মেটা বস মার্ক জাকারবার্গ এবং টুইটারের মালিক ইলন মাস্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সর্বশেষতম। টুইটারের সামনে এখন বড় হুমকি হতে পারে থ্রেডস।
সাম্প্রতিক বছরগুলোতে টুইটারের সাদৃশ্য বেশ কয়েকটি অ্যাপ বাজারে এসেছে। উদাহরণ হিসেবে বলা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল এবং মাস্টোডনর নাম। তবে ৪৪ বিলিয়ন ডলারের টুইটারের সঙ্গে পাল্লা দেওয়ার মতো কিছু করে দেখাতে পারিনি এগুলো।