প্রিগোজিন এখনও রাশিয়ায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ায় গত মাসে সংক্ষিপ্ত সশস্ত্র বিদ্রোহ করা ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে নয়, এখনও রাশিয়ায় রয়েছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার এই দাবি করেছেন। সশস্ত্র বিদ্রোহের অবসানের পর প্রিগোজিন কোথায় রয়েছেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

লুকাশেঙ্কোর মধ্যস্থতায় একটি সমঝোতার পর মস্কো অভিমুখে যোদ্ধাদের যাত্রা বাতিল করার ঘোষণা দিয়ে সংক্ষিপ্ত বিদ্রোহের অবসান ঘটান প্রিগোজিন। সমঝোতার শর্ত হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার এবং বেলারুশে নির্বাসনের প্রস্তাব দেওয়া হয়।

কিন্তু বৃহস্পতিবার বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, প্রিগোজিন এখনও রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে রয়েছে। তিনি বেলারুশের ভূখণ্ডে অবস্থান করছেন না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code