উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন ঘিরে আলোকিত আটলান্টিক সিটি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: মশাল প্রজ্বলন ও শোভাযাত্রাসহ বর্ণাঢ্য নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে শেষ হলো ৪৩ তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন। আটলান্টিক সিটিতে তৃতীয়বারের এই আয়োজনে অংশগ্রহণ করে বাংলাদেশ ও ভারতের হাজারো মানুষ।

১৯৮১ সালে প্রথমবারের মতো আটলান্টিক সিটিতে উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে এবারের সম্মেলন যুক্তরাষ্ট্র ও ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

সম্মেলনের আঞ্চলিক পরিচালক মিল্টন চৌধুরী বলেন, এই সম্মেলন কেবল ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসকেই বৈশিষ্ট্যমণ্ডিত করে না, বরং ব্রিটিশ উপনিবেশ থেকে ৭৫ বছর আগে ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতাকেও তুলে ধরে। সম্মেলনে যে মশাল আলো জ্বালানো হয়েছে, সেটি স্বাধীনতার আলোকেই বোঝায়। এটি জাতির আশা তুলে ধরে।

Manual5 Ad Code

অনুষ্ঠানটি বাদের ফিল্ড থেকে শুরু হয়ে আলবানি অ্যাভিনিউ বোর্ডওয়াক পর্যন্ত চলে যায়। কয়েকটি বাংলা সাংস্কৃতিক গানের পর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কেনেডি প্লাজায় আলোর মিছিলে অংশ নেয়।

Manual6 Ad Code

অনন্য ও বৈচিত্র্যপূর্ণ এই অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি নিউ জার্সির ইউনিয়ন কাউন্টির স্কচ প্লেইন্সের সোমালি নেন্ডি। দুই মেয়ে ও স্বামীকে নিয়ে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

তিনি বলেন, এই অনুষ্ঠান কেবল নিউ জার্সি থেকে নয়, গোট দেশের (বাঙালি) সম্প্রদায়কে একত্রিত করেছে। স্থানীয় বাঙালি সংগঠনগুলো সারা বছর জুড়ে তাদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে। তবে সবচেয়ে বেশি অনুষ্ঠান হয় শরত্কাল ও শীতের মাসগুলোতে। যেমন- অক্টোবরে দুর্গাপূজা ও জানুয়ারির শুরুতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। অনেক সময় একইসঙ্গে সাত থেকে আটটি অনুষ্ঠানে কারণে এই সম্প্রদায়ের সবার সঙ্গে সাক্ষাত করা কঠিন হয়ে পড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code