জ্যাকসন হাইটসে সিনেটর জিলিব্র্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: ডেমোক্রেট অধ্যুষিত নিউইয়র্ক স্টেট থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্র সিনেটর কার্স্টেন জিলিব্র্যান্ডের সমর্থনে জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্ট হলে আয়োজন করা হয় ফান্ডরেইজিং অনুষ্ঠানের। ‘বাংলাদেশি আমেরিকান ফর জিলিব্র্যান্ড’ অনুষ্ঠানের আয়োজক ছিলেন মূলধারার বাংলাদেশি আমেরিকানরা।
অনুষ্ঠানে সিনেটর কার্স্টেন জিলিব্র্যান্ডকে বাংলাদেশি আমেরিকানদের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এছাড়া তাকে পুনরায় সিনেটর নির্বাচিত করার লক্ষ্যে অনুষ্ঠানে ফান্ডরেইজ করা হয়।
অনুষ্ঠানে কার্স্টেন জিলিব্র্যান্ড বাংলাদেশি কমিউনিটিকে অগ্রসরমান উল্লেখ করে বলেন, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি অনেক দূর এগিয়েছে। তারা মূলধারার আরো ভালো করবে আশা প্রকাশ করে তিনি বলেন, এজন নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ বাড়াতে হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশিরা কার্স্টেন জিলিব্র্যান্ডকে পুনরায় সিনেটর নির্বাচিত করার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code