কানাডার আকাশ থেকে বেলনাকার বস্তু ভূপাতিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

কানাডা অফিস: কানাডার আকাশ থেকে বেলানাকার বস্তু নামিয়ে আনার খবর জানিয়েছেন উত্তর আমেরিকার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বস্তুটি দেশটির ‘আকাশসীমা লঙ্ঘন’ করেছিল। উত্তর-পশ্চিম কানাডার ইউকন এলাকায় একে গুলি করে নামিয়ে আনা হয়।

Manual6 Ad Code

ট্রুডো জানান, বস্তুটিকে খুঁজে পেতে তড়িঘড়ি করছিল কানাডা ও যুক্তরাষ্ট্রের উড়োজাহাজগুলো, যাকে ধ্বংস করে যুক্তরাষ্ট্রের এফ-২২ যুদ্ধবিমান। গত সপ্তাহে এ নিয়ে উত্তর আমেরিকার আকাশসীমায় থাকা তিনটি বস্তু ধ্বংস করল যুক্তরাষ্ট্র।

Manual3 Ad Code

উড়তে উড়তে সাউথ ক্যারোলিনার সমুদ্রসীমায় আসা চীনের নজরদারি বেলুনকে গত ৪ ফেব্রুয়ারি ধ্বংস করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। স্থানীয় সময় শুক্রবার আলাস্কার আকাশসীমায় গাড়ি আকৃতির একটি অশনাক্তকৃত বস্তু ধ্বংস করে আমেরিকা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code