অনলাইন স্ট্রিমিং নিয়ন্ত্রণে কানাডায় নতুন আইন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

কানাডা অফিস: অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাটাই হাতের মুঠোয় রাখতে নতুন আইন পাস করেছে কানাডা। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে এ আইন পাস হয়। এতে দেশটিতে নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের মতো স্ট্রিমিং কোম্পানিগুলোকে তাদের আয়ের ৩০ ভাগ কানাডিয়ান কনটেন্টের প্রচার-প্রসারের জন্য খরচ করতে হবে।

আইনটি ডিজিটাল মিডিয়া কোম্পানির ওপর কানাডিয়ান রেডিও-টেলিভিশন ও টেলিকমিউনিকেশন কমিশন এবং কানাডার সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থাকে ক্ষমতা অর্পণ করল। আইন লঙ্ঘন করলে ডিজিটাল মিডিয়া কোম্পানিকে জরিমানাও করতে পারবে তারা। তবে আইনটি স্বাধীন কনটেন্ট নির্মাতাদের নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে করা হয়নি বলে জানিয়েছে কানাডার সরকার।

Manual5 Ad Code

আইনে বিশেষভাবে বলা হয়েছে, এসব অনলাইন প্ল্যাটফর্ম কানাডিয়ান প্রোগ্রামকে সরকারি ও আদিবাসী ভাষায় স্পষ্টভাবে প্রচার ও রিকমান্ড করে থাকবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code