অঙ্গরাজ্যগুলোকে রেমডেসিভির বিতরণের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনার চিকিৎসায় হাসপাতালগুলোতে রেমডেসিভির ওষুধ বিতরণের জন্য অঙ্গরাজ্যভিত্তিক স্বাস্থ্য বিভাগগুলোকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা দফতর (এইচএইচএস)। উৎপাদনকারী প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্স যুক্তরাষ্ট্রের জন্য আগামী ৬ সপ্তাহে ৬ লাখ ৭ হাজার ভায়াল রেমডিসিভির বিনামূল্যে সরবরাহ করবে। আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ তা নিজ নিজ রাজ্যের সংশ্লিষ্ট হাসপাতালে বিতরণ করবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা দফতরকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

Manual6 Ad Code

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ইবোলার জন্য কার্যকর বলে বিবেচিত রেমডেসিভির ওষুধ করোনার জন্যও কার্যকরী হচ্ছে। এ ওষুধ যাদের শরীরে প্রয়োগ করা হয়েছে, তাদেরকে দ্রুত সুস্থ হতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) গত ১ মে গুরুতর কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে জরুরি ভিত্তিতে ওষুধটি ব্যবহারের অনুমতি দিয়েছে্ এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে আরও বিস্তৃত পরিসরে ওষুধটি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।
এপ্রিলের শেষের দিকে গিলিয়াডের প্রধান নির্বাহী ড্যান ও ডে জানান, তার প্রতিষ্ঠান ১৫ লাখ ডোজ রেমডেসিভির ওষুধ অনুদান হিসেবে দেবে এবং এগুলো বিতরণে মার্কিন সরকারকে সহায়তা করবে। শনিবার (৯ মে) কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা দফতর জানায়, গিলিয়াড যে ১৫ লাখ ডোজ ওষুধ অনুদানের জন্য বরাদ্দ করেছে তা গোটা বিশ্বের জন্য।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code