তার দৌড়ে স্টিক ম্যান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

কানাডা অফিস:

কানাডার ডানকান ম্যাকক্যাব দৌড়াতে ভালোবাসেন। দৌড়ানোর সময় তিনি ‘জিপিএস’ চালু রাখেন। তাতে নগরীর কোন পথ দিয়ে তিনি দৌড়াচ্ছেন, তা আনলাইন ম্যাপে দেখা যায়। প্রতিবার তিনি যে পথ দৌড়ান, তাতে অনলাইন ম্যাপে একেকটি ‘স্টিক ম্যান’ তৈরি হয়।

Manual7 Ad Code

এভাবে প্রতিদিন নিজের দৌড়ের অনলাইন ম্যাপ একত্র করে ডানকান ভিডিও বানিয়ে ফেলেন। এরপর সেটি পোস্ট করে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর ভিডিও দেখে মনে হয়, অনলাইন ম্যাপে একজন ‘স্টিক ম্যান’ নাচানাচি করছে।

Manual5 Ad Code

‘স্টিক ফিগার আর্ট’ আঁকার একটি ধরন। সোজা সোজা দাগ দিয়ে নানা আকৃতি ফুটিয়ে তোলাকে স্টিক ফিগার আর্ট বলে।

ডানকানের পোস্ট করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ‘এক্স’–এ আড়াই লাখের বেশিবার দেখা হয়েছে। ছোট ভিডিওর প্ল্যাটফর্ম টিকটকে ৯০ লাখের বেশিবার সেটি দেখা হয়েছে।

Manual4 Ad Code

ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘টরন্টোর রাস্তায় স্ট্রাভা আর্ট অ্যানিমেশন। এটির জন্য আমাকে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১২১ বার দৌড়াতে হয়েছে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code