প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নেবেন কার্নি

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : ক্যানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার সকালে মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ নেবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। দেশটির গভর্নর জেনারেলের কার্যালয় বুধবার এ ঘোষণা দিয়েছে। অটোয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ক্যানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। উদারপন্থি নেতা কার্নি ট্রুডোর স্থলাভিষিক্ত হলে দেশটিতে ‘নিরবচ্ছিন্ন ও দ্রুত’ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন।

Manual1 Ad Code

৫৯ বছর বয়সী মার্ক কার্নি রাজনীতিতে নবীন। রোববার বিপুল ভোটে ক্যানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন তিনি। দলের ১৫০ হাজারের বেশি সদস্যের মধ্যে ৮৬ শতাংশ ভোট পেয়েছেন কার্নি। এর আগে মার্ক কার্নি ব্যাংক অব ক্যানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি এমন সময় ক্যানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যখন অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে কার্নি ওয়াশিংটনের প্রতি বেপরোয়া স্বরে বলেন, ‘হকির মত বাণিজ্যেও জিতবে কানাডা।’ বুধবার কার্নি বলেন, অর্থনৈতিক টানাপোড়েন এড়াতে তিনি অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নবায়নকৃত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ‘বসতে প্রস্তুত’। অ্যামেরিকায় সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমাদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ক্যানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code