চিকিৎসককে কারাগারে ছুরিকাঘাত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্র অফিস: ল্যারি নাসার—যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক। দেশটির তরুণ নারী খেলোয়াড়দের (জিমন্যাস্ট) যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন তিনি। বন্দীজীবনে আবারও সংবাদের শিরোনাম হয়েছেন ল্যারি। কেননা, কারাগারে অন্যান্য বন্দীরা তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করেছেন। হাসপাতালে ভর্তি হতে হলেও এখন শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন তিনি।

Manual4 Ad Code

ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেলে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউএস পেনিটেনশিয়ারি কোলম্যান কারাগারে। এখানেই বন্দী ছিলেন ল্যারি।

Manual2 Ad Code

দেশটির ফেডারেল ব্যুরো অব প্রিজনস জানিয়েছে, ওই বিকেলে সেখানকার একজন বন্দীকে লাঞ্ছিত করা হয়। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে তাঁর নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

Manual6 Ad Code

ফেডারেল ব্যুরো অব প্রিজনসের মুখপাত্র বেনজামিন ও’কোনে এক বিবৃতিতে বলেন, আহত ওই বন্দীকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। এ ঘটনা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইকে জানিয়েছে কর্তৃপক্ষ। কারাগারে অভন্তরীণ তদন্ত শুরু হয়েছে। বেনজামিন জানান, এ সময় অন্য কোনো বন্দী কিংবা কারারক্ষী আহত হননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code