যে ১৩ দেশের ভিসা লাগবে না কানাডা প্রবেশে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

কানাডা অফিস:আন্তর্জাতিক ডেস্ক : ভিসা ছাড়াই কানাডায় প্রবেশের ক্ষেত্রে নতুন ঘোষণা দিয়েছেন কানাডার শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী সিন ফ্রেজার। জুনের ৬ তারিখে মেনিটোবা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে সিন ফ্রেজার জানান, এখন থেকে ভিসা ছাড়া ‘বিমানযোগে’ কানাডায় আরও ১৩ দেশের নাগরিকরা আসতে পারবেন।

Manual4 Ad Code

এর আগে প্রায় ৫০টি দেশের নাগরিকরা এ সুবিধা পেতেন। এ তালিকায় নতুন করে যুক্ত হলো ১৩টি দেশ।
দেশটিতে প্রবেশের ক্ষেত্রে যে টেম্পরারি রেসিডেন্স অথবা ভিজিট ভিসা প্রয়োজন। দেশগুলো হলো :

Manual7 Ad Code

দেশগুলো হলো— ফিলিপাইন, মরক্কো, পানামা, এন্টিগা অ্যান্ড বারবুডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, কোস্টারিকা, উরুগুয়ে, সেশেলস ও থাইল্যান্ড। এই ১৩টি দেশের পাসপোর্টধারীদের ক্ষেত্রে সেটি লাগবে না। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হয়েছে :

Manual8 Ad Code

যে ১৩টি দেশের কথা বলা হয়েছে, এ দেশগুলোর সব নাগরিক ভিসা ছাড়া কানাডায় প্রবেশের সুবিধা পাবেন না। শুধুমাত্র যারা গত ১০ বছরে অন্তত একবার হলেও কানাডার ভিসা পেয়েছিলেন অথবা যাদের কাছে বর্তমানে যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসা আছে তারাই সুবিধাটি ভোগ করতে পারবেন।

মন্ত্রী সিন ফ্রেজার জানিয়েছেন, ভিসা প্রক্রিয়া সহজলভ্য ও দ্রুত করতে দেশগুলোর নাগরিকদের এ সুবিধা দেওয়া হয়েছে। এর আগে ২০১৭ সালে ব্রাজিলেও এ ধরনের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। যেটির ফলাফল ইতিবাচক ছিল।

Manual8 Ad Code

কানাডায় বর্তমানে ৫০টিরও বেশি দেশের মানুষ ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান। তাদের বিমানযোগে কানাডায় আসতে হয়। তবে দেশটিতে প্রবেশের আগে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিতে হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code