নিউ ইয়র্কে অপু-জয়ের নতুন সংসার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বুবলীর বিষয়টি খারিজ করে শাকিব খান ও অপু বিশ্বাস ফের এক হচ্ছেন- এই গুঞ্জন বেশ কিছু দিন ধরেই উঁকি দিচ্ছিল। তাদের একে-অপরের প্রতি নমনীয় মন্তব্য, ইতিবাচক মনোভাব সেদিকেই ইঙ্গিত দিচ্ছিল। এমনকি ঈদে একে অপরের সিনেমার প্রচারণাও করেছেন প্রকাশ্যে!

Manual7 Ad Code

এবার আর গুঞ্জন নয়, স্পষ্ট প্রমাণ পাওয়া গেলো চোখে। ঢাকা থেকে দূর নিউ ইয়র্কে গিয়ে এক হয়েছেন এই সাবেক দম্পতি। গুছিয়ে তুলছেন নতুন ‘সংসার’।

ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পরই গোপনে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর কয়েক দিন পর মার্কিন মুলুকের ফ্লাইট ধরেন ‘লাল শাড়ি’র অপু বিশ্বাস; সঙ্গে নেন ছেলে আব্রাহাম খান জয়কে। তখনই আঁচ করা গিয়েছিল, শাকিবের কাছেই যাচ্ছেন তারা।

Manual5 Ad Code

এবার সেই অনুমানের সত্যতা মিলছে ক্রমশ। জানা গেছে, ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু-জয়কে রিসিভ করেন খোদ শাকিব খান। এরপর এক গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান। শুধু তাই নয়, অন্য একটি ভিডিও ফুটেজে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। যেখানে দেখা যায়, নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন শাকিব খান, সঙ্গে আছেন অপুও। এরপর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে ওঠেন এবং বাসার উদ্দেশে চলে যান।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code