বিশিষ্ট ব্যবসায়ী টিপু রহমানের আয়োজনে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সম্মানে নৈশভোজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

শহিদুল ইসলাম, প্রতিনিধি: গত মঙ্গলবার ১১ জুলাই রাত ১০টায় রাজধানী গুলশান-২ ওলে টিআর লাঞ্চ কনফারেন্স হলে আন্তর্জাতিক শেফ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী টিপু রহমান এর পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী নবনির্বাচিত মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অব:) ফারুক খান এম‌পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিসবাউর রহমান। ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিকুজ্জামান। বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর কন্যা সৈয়দা সানজিদা শারমিন। বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদ এ খান। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মামুন চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

বাংলাদেশের ইতিহা‌সে এই প্রথম কোন ব্রিটিশ বাংলাদেশি রাজনীতী‌বিদ ও প্রবা‌সি ক‌মিউনি‌টি নেতা হি‌সে‌বে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হ‌য়ে অলি আউলিয়ার পূণ্যভূমিখ্যাত আধ্যাত্মিক নগরী সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়‌রের দা‌য়ি‌ত্বে আ‌সিন হ‌লেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code