রেমিট্যান্সে সুবাতাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক প্রবাসী আয়ে সুবাতাস বইছে। পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া প্রবাসীরা নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৪ দিনে ৯৯ কোটি ৫৫ লাখ (৯৯৫ মিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। রবিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

চলমান এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়াবে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

Manual8 Ad Code

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসের ১৪ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ২৯ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৭২ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৯৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮২ কোটি ৫১ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code