সরকার ও ইসির পতন ঘটিয়ে নিবন্ধন নেবো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) পতন ঘটিয়ে নিবন্ধন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অঙ্গীকার জানিয়েছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক (একাংশ) নুরুল হক নুর। দলটির নিবন্ধন আবেদন নাকচ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

এর আগে রবিবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভায় গণঅধিকার পরিষদের নিবন্ধন আবেদন নাকচ হয়।

Manual5 Ad Code

পরে দলটির আহ্বায়ক নুরুল হক নুর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নুর বলেন, ‘‘দলগুলোর নিবন্ধনে যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক একজন উপসচিব ও অতিরিক্ত জেলা জজ। যিনি আইন-কানুন সম্পর্কে ভালো বোঝেন। তার সঙ্গে কথা বলে দেখুন তিনি কী তদন্ত প্রতিবেদন দিয়েছেন। তদন্ত প্রতিবেদনের কপিও আমাদের হাতে রয়েছে। তিনি অত্যন্ত সুন্দরভাবে লিখে দিয়েছেন— ‘গণঅধিকারে কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা নিবন্ধনের যোগ্য, এটা তদন্ত কমিটি লিখেছে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code