সালমানের সতর্কবার্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বলিউড ভাইজান সালমান খান শুধু অভিনেতাই নন, একজন প্রযোজকও। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নিয়মিত সিনেমা নির্মিত হয়। তাই মাঝেমধ্যেই শিল্পী-কুশলী খোঁজেন তিনি।

Manual3 Ad Code

তবে এবার তার নাম ভাঙিয়ে শুরু হয়েছে প্রতারণা। কোনও কাস্টিং এজেন্সি সালমানের নাম ব্যবহার করে শিল্পী নির্বাচনের কাজ চালাচ্ছে। খবরটি শুনতেই সতর্কবার্তা দিলেন সুপারস্টার।

এক অফিসিয়াল বিবৃতিতে সালমান খান বলেছেন, ‘এটা পরিষ্কার করা প্রয়োজন যে, সালমান কিংবা সালমান খান ফিল্মস বর্তমানে কোনও সিনেমার জন্য কাস্টিং করছেন না। আমরা কোনও কাস্টিং এজেন্সিকেও ভাড়া করিনি আমাদের আগামী কোনও কাজের জন্য। দয়া করে এই সংক্রান্ত কোনও ইমেইল বা মেসেজ পেলে বিশ্বাস করবেন না।’

Manual5 Ad Code

শুধু তাই নয়, আইনি পদক্ষেপ নেওয়ার কথাও সাফ জানালেন সালমান খান। বলেছেন, ‘সালমান খান কিংবা এসকে ফিল্মসের নাম কোনও অননুমোদিত কাজে ব্যবহারের যথাযথ প্রমাণ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code