আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইমার্জিং এশিয়া কাপে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিক শ্রীলঙ্কার ‘এ’ দলের কাছে হারের পর ওমানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচে এক জয়ে সেমিফাইনাল খেলার পথটা কঠিন হয়ে উঠেছিল। তবে মঙ্গলবার আফগানিস্তান ‘এ’ দলকে ২১ রানে হারিয়ে বাংলাদেশ দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলো।

গ্রুপে তিন খেলা শেষে বাংলাদেশের পয়েন্ট চার, আপাতত তারা শীর্ষে। সমান পয়েন্ট আফগানিস্তানের। কিন্তু নেট রান রেটে তারা পিছিয়ে থেকে দুইয়ে। ২ পয়েন্ট নিয়ে তিনে থাকা শ্রীলঙ্কা যদি ওমানের বিপক্ষে চলমান ম্যাচে জিতেও যায় এবং সমান ৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটে বাংলাদেশকে পেছনেও ফেলে, তাতেও লাল সবুজ জার্সিধারীদের সেমিফাইনাল ঝুঁকিতে পড়বে না।

Manual1 Ad Code

পি সারা ওভালে ৩০৯ রানের লক্ষ্যে খেলতে নামে আফগানিস্তান। বেশিরভাগ সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছেই ছিল। তবে দলের পেসার রিপন মণ্ডলের নখদন্তহীন বোলিংয়ে সুযোগ নিচ্ছিল আফগানিস্তান। কিন্তু রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকারের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ রক্ষা হয় লাল-সবুজ জার্সিধারীদের। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান। সাকিবের বলে ছক্কা দিয়েই শুরু করেছিল আফগান ব্যাটার। পরের বলে জিয়া আকবরকে ফিরিয়ে জয়ের পথটা করে দেন সাকিব। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৮ রানে থামে আফগানিস্তানের ইনিংস।

Manual1 Ad Code

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন রিয়াজ হাসান। এছাড়া বাহির শাহ অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন। নূর আলী জাদরান ও শহীদুল্লাহর ব্যাট থেকে আসে ৪৪ রানের ইনিংস।

Manual4 Ad Code

বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব দলের সেরা বোলার। ৬৭ রানে তার শিকার তিনটি উইকেট। এছাড়া রাকিবুল, সৌম্য দুটি করে উইকেট নিয়েছেন। ৯৩ রান খরচায় রিপন নেন একটি উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code