

ডেস্ক রিপোর্ট: সরকারি কর্মচারীদের মূল বেতন ও বোনাস ছাড়া বাকি ভাতায় আয়কর সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৯ জুলাই) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে— নতুন আয়কর আইনের ২০২৩ এর আলোকে ৭৬ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস, যে নামেই অভিহিত হোক না কেন, ব্যতীত অবসরকালে প্রদত্ত লাম্পগ্র্যান্টসহ কেবল সরকারি বেতন আদেশে উল্লিখিত অন্যান্য ভাতা ও সুবিধাদিকে প্রদেয় আয়কর হতে অব্যাহতি প্রদান করা হলো।
সরকারি কর্মচারীরা এর আগেও বেশ কিছু ক্ষেত্রে করছাড় পেতেন। তবে এবারের প্রজ্ঞাপনে ওই পরিধি আরও এক ধাপ বাড়ানো হয়েছে। নতুন আইন অনুযায়ী, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক–তৃতীয়াংশ বা ৪ লাখ ৫০ হাজার টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবেও কর ছাড় পাওয়া যাবে।