বিএনপির মাথা খারাপ হয়ে গেছে: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সফরে বিএনপি নেতাদের আশা পূরণ হয়নি। বিএনপির নেতারা আশার মালা গেঁথে প্রহর গুনেছেন কখন আসবেন উজরা জেয়া, কখন আসবেন ইউরোপীয় প্রতিনিধিরা। কিন্তু তারা এসে চলে গেলো। বিএনপি যা শুনতে চেয়েছিল, তাদের চোখ-মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাদের মধ্যে এখন আর আনন্দ নেই। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।

Manual6 Ad Code

বুধবার (১৯ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইইউ প্রতিনিধিরা বলেছেন তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন চাই। বিএনপির আশা পূরণ হয়নি। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে, সেটাই তাদের জ্বালা।

Manual7 Ad Code

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মানসম্মান থাকতে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। অন্যথায় মানসম্মান থাকবে না।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code