টাইম স্কয়ার বিলবোর্ডে ‘সুড়ঙ্গ’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: আর মাত্র এক দিনের অপেক্ষা। ২১ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঈদের আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। দেশের প্রেক্ষাগৃহের পর যুক্তরাষ্ট্র ও কানাডায়ও ছবিটি সাড়া ফেলবে, এমনটাই মনে করছেন সেখানকার প্রদর্শকেরা। তাই তো ছবিটিকে দেশগুলোর সিনেমাপ্রেমীদের কাছে আগ্রহী করে তুলতে নানা ধরনের প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রদর্শিত হচ্ছে ছবিটির ট্রেলার। দিনভর যাঁরা এই জায়গায় ঘুরতে আসেন, তাঁদের নজর কাড়ছে এই ট্রেলার। বাংলাদেশের বাঙালিরা টাইমস স্কয়ারে নিজেদের দেশের ছবির এমন প্রচারণায় বেশ খুশি। কেউ কেউ তাঁদের ফেসবুকে ট্রেলারের সেই ভিডিও নিজেদের মুঠোফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করছেন।

Manual7 Ad Code

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা আফরান নিশো। চরকি ও আলফা আই প্রযোজিত এই ছবি এবারের ঈদে মুক্তি পেয়েছে। দেশের প্রেক্ষাগৃহে ছবিটি বেশ দাপট দেখিয়েছে। এখনো যেখানে প্রদর্শিত হচ্ছে, হাউজফুল খবর মিলছে। তাই তো এটিকে ঢালিউডের সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা হিসেবে অভিহিত করা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code