পাকিস্তানে তুষারধসে অন্তত ১০ জন নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় তুষারধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির গিলগিট-বালতিস্তানের শাউন্টার পাসের কাছে এই ঘটনা ঘটে।

Manual8 Ad Code

এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, এই তুষারধসের ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানো এবং উদ্ধার তৎপরতা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

Manual8 Ad Code

উদ্ধার কর্মকর্তা সুবাহ খান এএফপিকে জানায়, কাশ্মীর থেকে ফিরে আসা প্রায় ৩৫ জনের একটি যাযাবরের দল সেখানকার এক গিরিখাতের কাছে শিবির স্থাপন করেছিল। পরে শনিবার ভোরের দিকে তুষারধসের কারণে ওই দলের প্রায় ১০ জনের মৃত্যু হয়।

Manual5 Ad Code

তিনি জানান, এই ঘটনায় ১৫টি গবাদি পশুও মারা গেছে। গিলগিট-বালতিস্তানের কার্যালয়ের মুখ্য সচিবও এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code