নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন: অ্যামিবার সংক্রমণে শিশুর মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: উড্রোর পরিবার থেকে জানানো হয়, গত সপ্তাহে উড্রোর শরীরে ফ্লুর কিছু উপসর্গ দেখা গেলে মা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিকভাবে রোগ শনাক্ত করতে না পারলেও পরবর্তী সময়ে বুঝতে পারেন, শিশুটি নেগেলেরিয়া ফাওলেরি আক্রান্ত।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের নেভাডায় সাঁতার কাটতে গিয়ে প্রাণঘাতী অ্যামিবার সংক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়, দুই বছর বয়সী শিশু উড্রো বান্ডির মা ব্রায়ানা মঙ্গলবার ফেসবুক পোস্টে হৃদয়বিদারক খবরটি জানান।

Manual4 Ad Code

তিনি পোস্টে বলেন, ‘উড্রো টার্নার বান্ডি রাত ২টা ৫৬ মিনিটে আমাদের ছেড়ে স্বর্গে চলে গেছে। আমাকে উড্রোর মতো ভালো একজন সন্তান দান করার জন্য চিরকাল ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকব। শিশুটির পরিবার ধারণা করছে, নেভাডার অ্যাশ স্প্রিংসের পানিতে খেলার সময় উড্রোর শরীরে অ্যামিবা অনুপ্রবেশ করে।
উড্রোর পরিবার থেকে জানানো হয়, গত সপ্তাহে উড্রোর শরীরে ফ্লুর কিছু উপসর্গ দেখা গেলে মা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিকভাবে রোগ শনাক্ত করতে না পারলেও পরবর্তী সময়ে বুঝতে পারেন, শিশুটি নেগেলেরিয়া ফাওলেরি আক্রান্ত।

Manual4 Ad Code

নেগেলেরিয়া ফাওলেরি মারাত্মক মস্তিষ্কখেকো অ্যামিবা হিসেবে পরিচিত। গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল পরজীবীটি। পানিতে থাকা পরজীবীটি মানুষের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে ও মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে। এতে মস্তিষ্ক ফুলে মানুষের মৃত্যু হয়। এটি হ্রদ ও নদীর পানিতে থাকে। এমনকি রক্ষণাবেক্ষণ না করা সুইমিং পুলেও দেখা যায় এটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code