সরিয়ে দেওয়া হলো চীনের পররাষ্ট্রমন্ত্রীকে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দায়িত্ব পাওয়ার সাত মাসের কম সময়ের ব্যবধানে সরিয়ে দেওয়া হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাংকে। তার জায়গা নিচ্ছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পররাষ্ট্রবিষয়ক প্রধান ওয়াং ই। মঙ্গলবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

Manual5 Ad Code

সদ্যবিদায়ী কিং গ্যাং প্রায় একমাস আড়ালে রয়েছেন। অনেক দিন জনসম্মুখে না আসায় গুঞ্জন দেখা দেয়। ৫৭ বছর বয়সী কিং গ্যাংকে সর্বশেষ দেখা যায় গত ২৫ জুন।

Manual2 Ad Code

গত ডিসেম্বরে তাকে পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের খুবই আস্থাভাজন একজন রাজনীতিক। তাকে হঠাৎ সরিয়ে দেওয়া নিয়ে কোনও কারণ উল্লেখ করেনি বেইজিং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code