সিরিয়ায় আইএস নেতা হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: পূর্ব সিরিয়ায় বিমান হামলা চালিয়ে মার্কিন বাহিনী আইএস নেতা উসামাহ আল-মুহাজিরকে হত্যা করেছে বলে দাবি করেছে। আজ সোমবার এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত শুক্রবার ওই হামলা চালানো হয়। খবর- ফক্স নিউজ

Manual4 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, আল-মুহাজির এমকিউ-৯ রিপার ড্রোন হামলায় নিহত হন। সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা বলেন, আমরা আইএসের পরাজয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আইএস এই অঞ্চলের (সিরিয়া) বাইরেও একটি হুমকি।

সেন্টকম বলছে, এই হামলায় কোনো বেসামরিক লোক নিহত হয়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্ররা বেসামরিক কেউ আহত হয়েছে কি না তার খোঁজ নিচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code