সারা দেশে পোস্ট ডেঙ্গু ক্লিনিক স্থাপন জরুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

সম্পাদকীয়: ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো সুখবর দেশবাসীর সামনে নেই। বরং পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। রাজধানী ছাড়িয়ে এর প্রকোপ দেশের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়েছে। হাসপাতালে রোগীদের ভিড় আর ল্যাবগুলোয় পরীক্ষার জন্য উপসর্গ নিয়ে আসা মানুষের দীর্ঘ লাইন তারই ইঙ্গিত দিচ্ছে। গত রোববার দেশে ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেদিন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৩১ জন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭। অক্টোবর পর্যন্ত এডিস মশার বিস্তার ঘটে বিধায় পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে, এখনই তা বলা মুশকিল। বিশেষজ্ঞরা বলছেন, এখন বছরজুড়েই থাকবে ডেঙ্গুর প্রকোপ।

Manual1 Ad Code

ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর অনেককে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে চিকিৎসকের দ্বারস্থ হতে দেখা যাচ্ছে। এমনিতে ডেঙ্গু থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের জটিলতা তুলনামূলক কম হয়ে থাকে। তবে চিকিৎসকরা বলছেন, কোমরবিডিটি তথা দীর্ঘমেয়াদি রোগাক্রান্তদের জটিলতা বর্তমানে বেশি দেখা দিচ্ছে। চিকিৎসা বিশেষজ্ঞদের বরাত দিয়ে সোমবার যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি জটিল রোগাক্রান্তদের একটি গ্রুপের ‘এক্সপান্ডেন্ট ডেঙ্গু সিনড্রোম’ হচ্ছে। সাধারণত তাদের জ্বর ছাড়াও বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ভাইরাল অ্যাটাকের ইতিহাস থাকে। এটি এখন বেশি দেখা যাচ্ছে। এক্ষেত্রে মৃত্যুহারও বেশি।
এক্সপান্ডেন্ট ডেঙ্গু সিনড্রোম রোগীদের হার্ট, নার্ভ সিস্টেম, অন্ড্রো, অগ্নাশয়ে ভাইরাল অ্যাটাক করে। এ ধরনের জটিলতায় রোগীর রেসিডিউয়াল সমস্যা দেখা দিতে পারে। কারও ডেঙ্গু থেকে ব্রেন ইনফেকশন বা প্যারালাইসিস হলে পরে দীর্ঘমেয়াদি ফলোআপ ট্রিটমেন্ট লাগে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code