নারীরা স্বাবলম্বী হলে অর্থনীতি সমৃদ্ধ হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: চিত্রনায়িকা সাদিয়া মির্জা বলেছেন, কাজ করলে সমালোচনা হবেই। যারা কাজ করেন না তাদের সমালোচনা করার কিছু নেই। নারীরা স্বাবলম্বী হতে পারলে সামাজিক অবকাঠামোর পাশাপাশি পারিবারিক জীবনচক্রও বদলে যাবে। সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।
আজ মঙ্গলবার রাজধানীতে একটি কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমরা নারী অধিকারের কথা বলি। কিন্তু নারীরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলে অনেকে আবার প্রতিবন্ধকতা সৃষ্টি করি।
সাদিয়া মির্জা বলেন, অনেক প্রতিকূলতার মাঝে নারীকে কাজ করতে হয়। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং উন্নয়নে সমান অবদান রেখে চলেছেন। নারীরা এখন কাজের স্বীকৃতি পাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code