নির্বাচনে আসবে সমাধান: ইমরান খান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের সামরিক বাহিনী নির্বাচন দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ফ্যাসিবাদীরা দেশকে অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে। বিবিসি হার্ডটককে দেওয়া সাক্ষাৎকারে বুধবার এসব বলেন ইমরান খান। চলতি বছরের শেষের দিকে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
ইমরান খান ২০১৮ সালে নির্বাচিত হয়েছিলেন। চার বছরের কম সময় দেশ শাসন করার পর গত বছর সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি।

পর্যবেক্ষকরা বলছেন, ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ায় অন্যতম কারণ দেশটির শক্তিশালী সামরিক বাহিনী। ইমরান তাদের অনুগ্রহের বাইরে পড়ে গিয়েছিলেন। পাকিস্তানের সামরিক বাহিনী কয়েক দশক ধরে কখনও প্রত্যক্ষ আবার কখনও পরোক্ষভাবে দেশ পরিচালনা করেছে।

Manual2 Ad Code

ইমরান খান দাবি করেন, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একমাত্র দল যেটি সামরিক স্বৈরশাসকদের হাতে তৈরি হয়নি। এ কারণেই দলটিকে ভেঙে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code