মণিপুরে নতুন সহিংসতায় বাবা-ছেলেসহ নিহত ৩

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে নতুন সহিংসতায় বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। বিষ্ণুপুর জেলায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুলিশ বলছে, রাত ২টার দিকে বিষ্ণুপুরের কোয়াকতার কাছে উখা তামপাক গ্রামে নির্বিচারে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা।

Manual5 Ad Code

পুলিশ জানায়, তিন জনকে ঘুমন্ত অবস্থায় গুলি হত্যার পর তরবারি দিয়ে মরদেহ বিচ্ছিন্ন করা হয়। হামলাকারীরা চুরাচাঁদপুর থেকে এসেছিল। নিহত তিনজন নিরস্ত্র গ্রামবাসী ছিলেন। মণিপুর পুলিশ শুক্রবার জানায়, সংঘর্ষ-বিধ্বস্ত রাজ্যের ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
বিভিন্ন জেলায় নতুন সহিংসতা শুরু হওয়ার পর ৭টি অবৈধ বাঙ্কার ধ্বংস করা হয়েছে। বিষ্ণুপুরের তেরখাংসাংবিতে অজ্ঞাত বন্দুকধারী এবং সরকারি বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের সময় বৃহস্পতিবার গভীর রাতে ৩৫ বছর বয়সী এক নারী আহত হন। আরিবাম ওয়াহিদা বিবি নামের ওই নারীর হাতে গুলি লেগেছে। তিনি ইমফলের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কর্মকর্তারা জানান, এর আগে একই দিনে একদল জনতা বিষ্ণুপুর জেলার নারানসিনায় অবস্থিত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) সদর দফতরের অস্ত্রাগার লুট করে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code