পাপনের কাঁধে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: নতুন অধিনায়ক বেছে নিতে জরুরি বোর্ড মিটিং ডেকেছিল বিসিবি। কিন্তু মঙ্গলবার দুপুর দুইটায় বিসিবি কার্যালয়ে আয়োজিত সভায় বিশ্বকাপ অধিনায়কের নাম চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, অধিনায়ক নির্বাচনের জন্য বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক নিয়ে সংকটে পড়েছে বিসিবি। ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল মঙ্গলবারই অধিনায়কের ব্যাপারে বিস্তারিত জানা যাবে। শেষ পর্যন্ত সেটি হয়নি যদিও। আরও ২/১ দিন সময় লাগবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জালাল ইউনুস। মিরপুর স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আপনারা জানেন যে, আজকে আমাদের একটা ইমার্জেন্সি মিটিং ছিল। ইমার্জেন্সি মিটিং ডাকার জন্য একটা কারণ ছিল সেটা ক্যাপ্টেন্সির ব্যাপারে। মূলত এশিয়া কাপের ক্যাপ্টেন নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code