এভার কেয়ারে খালেদা জিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৯ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হাসপাতালের উদ্দেশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গুলশানের বাসভবন ত্যাগ করেন। বাসা ত্যাগের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Manual1 Ad Code

তিনি আরও জানান, সন্ধ্যার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। সেখানে তার স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

Manual1 Ad Code

এর আগে, ১২ জুন রাত ১টা ৪০ মিনিটে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code