তিন বছরে ৮ বিলিয়ন ডলার নিয়ে গেছে বিদেশি কোম্পানি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধরী (বীরবিক্রম) বলেছেন, বিদেশি কোম্পানিগুলো খাদ্য, জ্বালানি এবং সার রফতানি করে গত তিন বছরে বাংলাদেশ থেকে আট বিলিয়ন ডলার নিয়ে গেছে। বাংলাদেশ এ কারণেই ডলার ঘাটতিতে পড়েছে। বুধবার (৯ আগস্ট) ‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তৌফিক ই ইলাহী চৌধরী বলেন, ‘বঙ্গবন্ধুর অদম্য সাহস পরিকল্পিত বাংলাদেশ গঠনে সহায়তা করেছে। ১৯৭৫ সালের ৯ আগস্ট কেনা ৫টি গ্যাসক্ষেত্র দেশের জ্বালানি নিরাপত্তায় কার্যকর অবদান রাখছে। সমুদ্র আইন এ অঞ্চলে প্রথম করা হয়েছিল, যা সমুদ্রে আমাদের অধিকার নিশ্চিত করেছে।’

Manual1 Ad Code

তিনি বলেন, ‘ফ্লেক্সিবল পরিকল্পনা নিতে হবে, যাতে বৈরী পরিস্থিতি মোকাবিলা করা যেতে পারে। নির্ভরশীলতা কমাতে জ্বালানির বহুমুখিতা বাড়াতে হবে। অনুসন্ধান কার্যক্রম নিয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। সমুদ্রে অনেককে দায়িত্ব দেওয়া হলেও ফলপ্রসূ কিছু পাওয়া যায়নি। ২০৪১ সালে উন্নত-সভ্য-মানবিক দেশ গড়তে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করা আবশ্যক।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code