খালিস্তানপন্থি নেতা হত্যার বিচারের দাবিতে পোস্টার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

কানাডা অফিস: কানাডায় একটি মন্দিরে হামলার ঘটনায় ক্ষোভের জন্ম দিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। এ ঘটনায় খালিস্তানিপন্থি সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ তাদের। মন্দিরের প্রবেশদ্বারে খালিস্তানের সমর্থনে পোস্টারও পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (১২ আগস্ট) মধ্যরাতে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত মন্দিরে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

Manual3 Ad Code

ব্রিটিশ কলম্বিয়ার অন্যতম প্রাচীন ও বড় হিন্দু মন্দির এটি। মন্দিরের দরজায় একটি পোস্টার পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, গত ১৮ জুন খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারতের ভূমিকা নিয়ে কানাডা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দুইজন মুখোশধারী ব্যক্তি মন্দিরের দরজা ও দেয়ালে পোস্টার লাগাচ্ছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code