২২ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে জিম্বাবুয়ে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: ২০০৩ সালের পর প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে জিম্বাবুয়ে। মঙ্গলবার (১৫ আগস্ট) জিম্বাবুয়ে ক্রিকেট এক ঘোষণায় নিশ্চিত করেছে, ২০২৫ সালের মে মাসে চার দিনের একটি টেস্ট খেলবে দুই দল। ম্যাচের ভেন্যু এখনও ঠিক করা হয়নি।
শেষবার ইংল্যান্ড সফরে গিয়ে জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। তারপর স্বাগতিক ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলে তারা।

Manual8 Ad Code

এই সূচি নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেছেন, ‘২০২৫ সালের মে মাসে একটি টেস্ট খেলার ব্যাপারে সম্মত হয়েছি আমরা। দুই দশকেরও বেশি সময় পর ইংল্যান্ডে প্রথমবার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে যাচ্ছি, চরম আনন্দিত আমরা।’

২২ বছর আগে শেষবার জিম্বাবুয়েকে স্বাগত জানানো টেস্টেই অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বর্তমান শীর্ষ বোলার জেমস অ্যান্ডারসনের। দুই দল তিনটি দুই টেস্টের সিরিজ খেলেছে, ১৯৯৬ সালে ড্রর পর ২০০০ ও ২০০৩ সালে জেতে ইংলিশরা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code