৭ উপজেলা, ৫ পৌরসভা এবং ১৩ ইউনিয়নে প্রার্থী ঘোষণা করলো আ. লীগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

৭ উপজেলা, ৫ পৌরসভা এবং ১৩ ইউনিয়নে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

Manual1 Ad Code

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত হয়।

Manual7 Ad Code

 

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলায় মো. আব্দুর রউফ, পাবনার ঈশ্বরদী উপজেলায় মো. নায়েব আলী বিশ্বাস, বেড়া উপজেলায় মো. রেজাউল হক, সাতক্ষীরা দেবহাটা উপজেলায় মো. মুজিবর রহমান, যশোরের বাঘারপাড়া উপজেলায় ভিক্টোরিয়া পারভীন সাথী, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মো. জাহাঙ্গীর খান চৌধুরী ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শাহনাজ বেগমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

পৌরসভা নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় মো. আবু বক্কর প্রধান, মাদারীপুরের রাজৈর পৌরসভায়      নাজমা রশীদ, ফরিদপুরের মধুখালী পৌরসভায় খন্দকার মোরশেদ রহমান, ফরিদপুরের সদর পৌরসভায় অমিবাভ বোস ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় তফাজ্জল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

এছাড়া ১৩টি ইউনিয়নের মধ‌্যে কুড়িগ্রাম জেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এস এম রেজাউল করিম, বন্দবেড় ইউনিয়নে মো. আব্দুল কাদের, চর শৌলমারী ইউনিয়নে এম ফজলুল মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ জেলার দলদলী ইউনিয়নে মো. আরজেদ আলী, সিরাজগঞ্জের মাধাইনগর ইউনিয়নে মো. আব্দুল হান্নান, বরিশালের উত্তর উলানিয়া ইউনিয়নে মো. নূরুল ইসলাম, দক্ষিণ উলানিয়া ইউনিয়নে কাজী আব্দুল হালিম, নরসিংদী জেলার তাশিয়া ইউনিয়নে মো. মতিউর রহমান, শরীয়তপুরের ডিএম খালি ইউনিয়নে মহসিন হক বেপারি, ময়মনসিংহ জেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে মোহাম্মদ আলী, হবিগঞ্জ রাজিউড়া ইউনিয়নে বদরুল করিম দুলাল, মৌলভীবাজার বরমচাল ইউনিয়নে সি. এম. জয়নাল আবেদীন, কুমিল্লা জেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে   মোহাম্মদ ইকবাল সরকার, রাঙামাটি জেলার বড়থলি ইউনিয়নে সত্য চন্দ্র ত্রিপুরা, মগবান ইউনিয়নে বিনিময় চাকমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

 

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code