বার্লিনে মার্কিন আলোচকদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বার্লিনে মার্কিন আলোচকদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শুরু করেছেন। সোমবার ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানান। ওই কর্মকর্তা বলেন, দ্বিতীয় দিনের মতো বৈঠক শুরু হয়েছে। এর আগে রোববার জেলেনস্কির প্রতিনিধিদল ২০২২ সালে শুরু হওয়া সংঘাত অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code