পাকিস্তানে ডিজেল-পেট্রলের দাম বেড়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে রেকর্ড পরিমাণ দাম বাড়ল ডিজেল ও পেট্রলের। দেশটিতে প্রতি লিটারে ২০ রুপি পর্যন্ত জ্বালানির দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম আজ বুধবার থেকে কার্যকর হবে।

Manual7 Ad Code

দেশটির অর্থ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার থেকে ১৭.৫০ রুপি বেড়ে পেট্রলের দাম হবে লিটারে ২৯০.৪৫ রুপি। হাই-স্পিড ডিজেলের দাম ২০ রুপি বেড়ে ২৯৩.৪০ রুপি হবে লিটারে। খবর- ডন

Manual3 Ad Code

সোমবার শপথ নেওয়া তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার অনুমোদন দেওয়ার পরে গভীর রাতে অর্থ মন্ত্রণালয় বর্ধিত দাম ঘোষণা করে।

Manual6 Ad Code

অর্থনৈতিক সংকটে ভোগা পাকিস্তানে গত দুই মাস মূল্যস্ফীতি কিছুটা স্থিতিশীল ছিল। জ্বালানির দাম বাড়ার প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code