কানাডার মঞ্চে উঠছেন একঝাঁক বাংলাদেশি তারকা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

কানাডা অফিস: উত্তর আমেরিকার দেশ কানাডায় অসংখ্য বাংলাদেশির বসবাস। তাদেরকে গানে গানে মাতানোর জন্য সেখানে উড়াল দিচ্ছেন দেশের বেশ কয়েকজন তারকা সংগীতশিল্পী। এর মধ্যে আছেন কিংবদন্তি সাবিনা ইয়াসমিন, ফোকসম্রাজ্ঞী মমতাজ, তপন চৌধুরী, ইমরান, বালামের মতো শিল্পী।

Manual3 Ad Code

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’ বা ফোবানার উদ্যোগেই এই আয়োজন করা হচ্ছে। যেটাকে বলা হচ্ছে, ফোবানার ৩৭তম সম্মেলন। আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর কানাডার দ্বিতীয় জনবহুল শহর মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হবে এটি।

Manual6 Ad Code

সম্মেলনের কনভেনার দেওয়ান মনিরুজ্জামান এবং সদস্য সচিব হাফিজুর রহমান জানান, শুধু সংগীতশিল্পীরাই নন, তাদের এবারের আয়োজনে অভিনয় অঙ্গন থেকে থাকছেন মীর সাব্বির, অভিনেত্রী রাশিদা জাহান, লাভলী দেবসহ অনেকে। এছাড়া সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় যুক্তরাষ্ট্রবাসী বাঙালি গায়ক মুজাও থাকছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code