যুক্তরাজ্যে সন্তান জন্মদানে ষষ্ঠ স্থানে বাংলাদেশিরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইউরোপ অফিস: দেশের বাইরে জন্ম নেওয়া মায়েরা জন্ম দিচ্ছেন যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ শিশু। নবজাতকদের মা ও বাবার দুটি তালিকায় শীর্ষ দশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন বাংলাদেশিরা। ২০২২ সালে বাংলাদেশি মায়েদের গর্ভে নেওয়া নবজাতকের সংখ্যা ৭ হাজার ৭।
২০২২ সালে ব্রিটেনে জন্ম না নেওয়া মায়েদের গর্ভে জন্ম হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩০৯ নবজাতকের। এ তালিকায় আফগানিস্তানকে পেছনে ফেলে ভারত এখন সবার শীর্ষে। এরপরেই আছে পাকিস্তান ও রোমানিয়া।
বিপরীতে, ইংল্যান্ড এবং ওয়েলসে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী নারীদের সন্তান জন্মদানের সংখ্যা ২০২১ সালে ৪ লাখ ৪৫ হাজার ৫৫ থাকলেও ২০২২ সালে তা কমে হয়েছে ৪ লাখ ২২ হাজার ১০৯। পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর লন্ডনে জন্ম নেওয়া দুই-তৃতীয়াংশ নবজাতকের (৬৬.৫ শতাংশ) পিতামাতার একজন বা উভয়েই যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code